ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
অবশেষে জানা গেল করোনা করোনাভাইরাস ছড়ানোর আসল রহস্য!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 9:19 PM

অবশেষে জানা গেল করোনা করোনাভাইরাস ছড়ানোর আসল রহস্য!

অবশেষে জানা গেল করোনা করোনাভাইরাস ছড়ানোর আসল রহস্য!

চারদিকে করোনার ভয়। বিশ্বের প্রায় একশ ৯৯টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। কোথায় থেকে কিভাবে এই ভাইরাস ছড়িয়েছে; তার ব্যাপারে এখনো সুস্পষ্ট করে বলতে পারেননি কেউই। কিন্তু ইরাকের এক শিয়াপন্থী ধর্মীয় নেতা বলে দিয়েছেন, সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়ার জন্যই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

ইরাকের শিয়াপন্থী রাজনৈতিক নেতা মুকতদা আল-সদর বলেন, করোনাভাইরাস মাহামারি সৃষ্টির জন্য দায়ী সমলিঙ্গের বিয়ে। শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, সবচেয়ে ভয়ংকর জিনিস এটা যে, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে শুধুমাত্র সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়ার জন্যই। তাই আমি বিশ্বের সব সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরনের আইন দ্রুত বাতিল করার জন্য।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুসারে সারা বিশ্বের ৩০টি দেশে সমলিঙ্গের বিয়ের অনুমতি রয়েছে। তার মধ্যে বেশিরভাগ দেশই ইউরোপের।

ইরাকেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। শনিবারের তথ্য মতে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন পাঁচশ ছয়জন। করোনা ঠেকাতে নানা উদ্দ্যোগ নিয়েছে ইরাকি সরকার। গত সপ্তাহ থেকে সারা দেশ লকডাউন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status