ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ফোন-টাকা কেড়ে নিয়ে ধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 11:36 AM

ফোন-টাকা কেড়ে নিয়ে ধর্ষণ

ফোন-টাকা কেড়ে নিয়ে ধর্ষণ

কুমিল্লায় বাসার সামনে থেকে কৌশলে ডেকে মোবাইল ফোন ও টাকা কেড়ে নিয়ে এক গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবকদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পরদিন শুক্রবার ওই গৃহপরিচারিকার ভাই বাদী হয়ে এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক।

মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই গৃহপরিচারিকা বারপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ওই এলাকার সফিক সর্দারের ছেলে আনিছ এবং তার তিন সহযোগী জাবেদ, সজিব ও মিঠু কৌশলে পাশ্ববর্তী ইয়াছিন মিয়ার বাড়ির একটি মেসের কক্ষে তাকে ডেকে নিয়ে যায়।

সেখানে থাকা অন্যদের মারধর করে কক্ষ থেকে বের করে দিয়ে ওই গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়। একপর্যায়ে আনিছ দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা মোবাইল এবং এক হাজার টাকা কেড়ে নেওয়া হয়।

ওই গৃহপরিচারিকা গণমাধ্যমকে জানান, মোবাইল বা টাকা নয়, সম্ভ্রম হারানোর বিচার চান তিনি।

জানতে চাইলে ওসি মো. আনোয়ারুল হক বলেন, ‘মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

তিনি আরও জানান, বর্তমানে ওই গৃহপরিচারিকা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status