ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
করোনার বিরুদ্ধে জয় উদযাপনে বাদুড় বিক্রি শুরু চীনে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 12:24 PM

করোনার বিরুদ্ধে জয় উদযাপনে বাদুড় বিক্রি শুরু চীনে!

করোনার বিরুদ্ধে জয় উদযাপনে বাদুড় বিক্রি শুরু চীনে!

সারা বিশ্ব যখন করোনাভাইরাস প্রতিরোধে লড়ছে তখন চীনে জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। এখনো প্রমাণিত না হলেও, মেডিকেল বিশেষজ্ঞদের সন্দেহ, করোনা ছড়ানোর পেছনে বাদুড়ের ভূমিকা থাকতে পারে। করোনার বিরুদ্ধে জয় উদযাপন ফের চীনে বাদুড় বিক্রি শুরু হয়েছে। আজ রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে যেভাবে বাদুড়সহ নানা ধরনের বণ্যপ্রাণী বিক্রি হতো এখন সে অবস্থা ফিরে এসেছে। করোনা মোকাবেলার সময় বণ্যপ্রাণী বিক্রির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইলিনের বাজারে এভাবে বন্যপ্রাণী বিক্রি করতে দেখা গেছে। সেখানে কুকুর ও বিড়ালের টাটকা মাংস বিক্রি চলছে। বন্যপ্রাণী থেকে শুরু করে গৃহপালিত প্রাণী দেদারসে বিক্রি হচ্ছে।
চীনের দক্ষিণাঞ্চলের ডংগুয়ান এলাকার মাংস বিক্রির একটি বাজারের পাশে ফুটপাতে এক কবিরাজকে দেখা গেছে। যিনি বিজ্ঞাপন দিয়েছেন, নানা রকমের সমস্যার প্রাকৃতিক ওষুধ হলো- সাপ, ব্যাঙ, বাদুড়, টিকটিকি, আরশোলা, বিছা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status