ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নওগাঁয় কিশোরীকে গণধর্ষণ, আটক ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 12:37 PM

নওগাঁয় কিশোরীকে গণধর্ষণ, আটক ৩

নওগাঁয় কিশোরীকে গণধর্ষণ, আটক ৩

নওগাঁর ধামইরহাটে ফেসবুকে আপত্তিকর ছবি ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে এক কিশোরীকে (১৬) গণধর্ষণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে আলতাদিঘীতে এই ঘটনা ঘটে।


আটককৃতরা হলেন- উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী হাসপাতাল পাড়ার আনোয়ার হোসেনের ছেলে শরিফুল ইসলাম (১৯), জোবায়দুল হকের ছেলে আব্দুল মমিন (২০) এবং আতোয়ার হোসেনের ছেলে মোল্লা হোসেন (২৪)।

জানা গেছে, নির্যাতিতা ওই কিশোরীর ফেসবুক আইডি থেকে কিছু ছবি সংগ্রহ করে কম্পিউটার দিয়ে এডিটিং করে আপত্তিকর ছবির সাথে যুক্ত করে ওই যুবকরা। পরে ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে কৌশলে শনিবার বিকেলে আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানের পশ্চিম পাড়ে শালবনে নিয়ে আসে ৪/৫ জন যুবক। বনের ভেতর তাকে জোরপূর্বক ধর্ষণ করে তারা।

এক পর্যায়ে মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে এবং তিন ধর্ষককে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

ধামইরহাট থানার ওসি গণধর্ষণ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status