ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
করোনা ইউনিটে নেয়ার সঙ্গে সঙ্গে রোগীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 12:50 PM

করোনা ইউনিটে নেয়ার সঙ্গে সঙ্গে রোগীর মৃত্যু

করোনা ইউনিটে নেয়ার সঙ্গে সঙ্গে রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার সঙ্গে সঙ্গে এক রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। মৃত নিরু বেগম বরিশাল কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী।

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মৃত্যুর কিছু সময় আগে ওই রোগীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। সেখানে রোগীর স্বজনদের কাছ থেকে উপসর্গ শুনে চিকিৎসক তাকে করোনা ইউনিটে পাঠায়। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চিকিৎসক ওই রোগীকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্বজনদের বরাত দিয়ে ওই পরিচালক জানান, এ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়িও ফিরে যান। এরপর বাড়িতে বসে তিনি গলাব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে শনিবার দিবাগত রাতে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল।

তবে মৃত ওই নারীর কোনো স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি। মৃত্যুর পরপরই স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status