ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
করোনা সম্পর্কে যেসব তথ্য এখনো অজানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 2:01 PM

করোনা সম্পর্কে যেসব তথ্য এখনো অজানা

করোনা সম্পর্কে যেসব তথ্য এখনো অজানা

করোনা নিয়ে বিশ্বজুড়ে চলছে তাণ্ডব। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই করোনা নিয়ে মানুষের জানার শেষ নেই। তবুও এমন অনেক তথ্য আছে যা এখনো অনেকের অজানা।  

আক্রান্ত মানুষের সঠিক সংখ্যা:
করোনায় ঠিক এ পর্যন্ত বিশ্বের কত মানুষ আক্রান্ত হয়েছে সে সম্পর্কে অনেক ডেটা রয়েছে । তবে সে সংখ্যা শুধু আক্রান্তের একাংশ।  গবেষকরা যদি অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে দেখে তাহলেই বুঝতে পারবে কত মানুষের শরীরে ভাইরাস রয়েছে।

করোনা কতটা ভয়ানক:
আক্রান্তের সঠিক সংখ্যা সম্পর্কে না জানা পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়। হিসেব মতে মৃত্যুর হার করোনা শনাক্তের শতকরা ১ ভাগ।

করোনার প্রকৃত লক্ষণ:
করোনার দুইটি প্রধাণ লক্ষণ জ্বর ও সর্দি হলেও  ক্ষেত্র বিশেষে তা ভিন্ন হতে পারে। কারো ক্ষেত্রে গলা ব্যাথা, মাথা ব্যাথা, ডায়রিয়ার মত লক্ষণ দেখা গেছে। আবার কোন কিছুর গন্ধ না পাওয়া, খাবারের স্বাদ না পাওয়া । গবেষণা বলছে বিচিত্র সব লক্ষণের কারণে অনেকে করোনায় সংক্রমিত হচ্ছে তবে সে বিষয়টি তাদের অজানা।

শিশুদের করোনা:
শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেহাত কম নয়। আবার এ থেকে মৃতের সংখ্যা অনেক। বাচ্চারা যখন খেলাধুলা করে তখন একে অন্যের থেকে সহজেই করোনা ছড়াতে পারে।

করোনার উৎপত্তি:
গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে বন্যপ্রাণীর বাজার থেকে ছড়ায় করোনা। এটা আমরা সবাই জানি। তবে বাদুড় থেকে এ রোগের সংক্রামণ হতে পারে এ বিষয় অনেকের অজানা।

গরমে কি করোনার প্রভাব কম?
সাধারণত ঠান্ডা বা ফ্লু জাতীয় রোগ ঠান্ডায় হয়। সেই থেকেই ধারণা হচ্ছে করোনা গরমে ছড়াবে না। তবে এ ধারণাকে ভুল বলছেন গবেষকরা। যেকোন আবহাওয়ায় ছড়াতে পারে করোনা।

কেন অনেক মানুষের মারাত্মক লক্ষণ প্রকাশ পায়:
সাধারণত মানুষের মাঝারি ধরণের লক্ষণ প্রকাশ পায়। তবে ২০ শতাংশ মানুষের ক্ষেত্রে তা তীব্র আকার করে। মানুষ ভেদে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বংশগত কারণে অনেক সময় একেকজনের শরীরে একেকরকম প্রভাব বিস্তার করে।

দুবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা:

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে মানুষ ভাইরাসের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারবে। সচরাচর দুবার আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা থাকে না।

ভাইরাসটির পরিবর্তন ঘটে কিনা:
জিনগত কারণে যে পরিবর্তন ঘটে তা বেশি পরিবর্তন ঘটায় না। মানুষ আশা করে ভাইরাস তার শরীরে মারাত্মক প্রভাব ফেলবে না তবুও ভাইরাস যদি পরিবর্তন হয় তবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ভ্যাকসিন কোন কিছুই কাজ করবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status