ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মাদারীপুরে ৬৮ বস্তা চালসহ সেই যুবলীগকর্মী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 2:17 PM

মাদারীপুরে ৬৮ বস্তা চালসহ সেই যুবলীগকর্মী আটক

মাদারীপুরে ৬৮ বস্তা চালসহ সেই যুবলীগকর্মী আটক

মাদারীপুরের শিবচরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সময় এক যুবলীগকর্মীকে আটক করা হয়েছে।

আটককৃত ওই ব্যক্তির নাম মাসুম মোল্লা। তার বাড়ি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে।

৬৮ বস্তা চালসহ শনিবার রাত ৯টার দিকে উপজেলার শেখপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

এর আগে করোনা পরিস্থিতিতে মাসুম মোল্লা উপজেলার শেখপুর বাজারে তার ১০ দোকানের চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দেন। এরই মধ্যে ঘটল এ ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের লোকজন জানতে পারেন ১০ টাকা কেজির বিপুল পরিমাণ চাল কালোবাজারে বিক্রির জন্য অন্যত্র মজুদ করছেন ডিলার মাসুম মোল্লা। পরে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চালসহ তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাজারে বিপুল পরিমাণ চাল মজুদ করা হচ্ছে। রাতেই সেখানে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চালসহ ডিলার আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লাকে আটক করা হয়।

শিবচর থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status