ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গিটার বাজিয়ে স্বামীর লেখা গান গাইলেন মিথিলা (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 3:29 PM

গিটার বাজিয়ে স্বামীর লেখা গান গাইলেন মিথিলা (ভিডিও)

গিটার বাজিয়ে স্বামীর লেখা গান গাইলেন মিথিলা (ভিডিও)

করোনার জেরে বন্ধ হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত। উড়ছে না দুই দেশের বিমান। এর ফলে বিচ্ছেদের শিকার সদ্যবিবাহিত জুটি সৃজিত ও মিথিলা। আপাতত দূরে থেকেই চলছে ভালোবাসাবাসি।

লকডাউনের অবসরে মিথিলা গিটার বাজিয়ে গাইলেন সৃজিতের লেখা একটি পুরনো গান ‘তুমি এবার’! গানটি ব্যবহৃত হয়েছিল মৈণাক ভৌমিকের ছবি ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’-এ।

 

ছবিতে প্লেব্যাক করেছিলেন সোমলতা। কম্পোজিশনে ছিলেন অঞ্জন দত্তের পুত্র নীল দত্ত।

মিথিলা হয়তো গানটি গেয়ে পাঠিয়েছিলেন স্বামীকে। সেই গানের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করলেন সৃজিত। সঙ্গে মিষ্টি একটা ধন্যবাদ।

সম্প্রতি ‘কাকাবাবু’ সিরিজের শুটিং শেষ করে টিম নিয়ে জোহানেসবার্গ থেকে কলকাতায় ফিরেছেন সৃজিত। এসেই হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। এদিকে মেয়ে আয়রাকে নিয়ে মিথিলা রয়েছেন বাংলাদেশেই।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status