ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
করোনাভাইরাস একদিনে কেড়ে নিল ৩৫১৬ প্রাণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 3:38 PM

করোনাভাইরাস একদিনে কেড়ে নিল ৩৫১৬ প্রাণ

করোনাভাইরাস একদিনে কেড়ে নিল ৩৫১৬ প্রাণ

বিশ্বব্যাপী করোনাভাইরোসের প্রকোপ বেড়েই চলেছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের সারি। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী শুধু গতকাল শনিবারই (২৮ মার্চ) মারা গেছেন ৩ হাজার ৫১৬ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৯৩৫ জনে।

 বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন। আক্রান্তদের মধ্যে এক লাখ ৪২ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। ইতালিতে মৃতের সংখ্যা দিন দিন হু হু করে বাড়েছে। এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ১০ হাজার ২৩ জন। ইতোমধ্যে করোনাভাইরাসের উৎপত্তি স্থান চীনকেও পেছনে ফেলেছে স্পেন। সেখানে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৮২ জন।

তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৮০ জন। শনিবার একদিনে মৃত্যু হয়েছে ৫২৫ জনের এবং মোট মৃত্যু ২ হাজার ২২৯ জন।


করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাজ্যে শনিবার আরও ২৬০ জনের মৃত্যু হয়। দেশটিতে এ ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে একদিনে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার ঘটনা এটি। এ নিয়ে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১৭ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।

ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৩৭,৫৭৫ জন। আর মারা গেছে ২,৩১৪জন।

ইরানে আক্রান্ত ৩৫,৪০৫ জন। মারা গেছে ২৫১৭ জন।

নেদারল্যান্ডস-এ মারা গেছে ৬৩৯ জন। আক্রান্ত ৯,৭৬২ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৪৮ জন। সরকারি হিসাবে মোট মৃত্যু হয়েছে ৫ জনের। তবে শনিবার পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ভাইরাসের প্রকোপ বাড়ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status