ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
১০ টাকা দরের ৪০০ বস্তা চালসহ নৌকাডুবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 3:32 PM

১০ টাকা দরের ৪০০ বস্তা চালসহ নৌকাডুবি

১০ টাকা দরের ৪০০ বস্তা চালসহ নৌকাডুবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের চার শ’ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্পিডবোড ঘাটের কাছে তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে নিয়ে যাওয়া হচ্ছিল। ডুবে যাওয়া চালগুলো ডিলার জিয়াউদ্দিন মিয়ার বলে সূত্র নিশ্চিত করেছে। চালের বস্তাগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, খাদ্যগুদাম থেকে নদীপথে দুটি নৌকায় করে পাঁচ শ’ ২৮ বস্তা চাল বীরগাঁওয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকায় এক শ’ ২৮ বস্তা ও আরেকটিতে চার শ’ বস্তা চাল নেয়া হয়। চার শ’ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল অবৈধভাবে বাজারে বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status