মানিকগঞ্জে করোনায় আক্রান্ত তিন জনকে ঢাকায় স্থানান্তর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 5:55 PM
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত তিন জনকে ঢাকায় স্থানান্তর
মানিকগঞ্জের সিংগাইরে করোনায় আক্রান্ত তাবলিগ জামায়াতের ওই তিন ব্যক্তিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে ঢাকার কুযেত-মৈত্রী হাসপাতালে রেপার্ড করা হয়েছে।
সিভিল সার্জন ডা, আনোয়ারুল আমিন আখন্দ জানান, ওই তিন ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। কিন্তু এখানে এর কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাদের আজ দুপুরে কুয়েত মৈত্রী হাসপাতালের স্থানান্তর করা হয়েছে। এছাড়া তাদের সাথে হোম কোয়ারেন্টাইনের থাকা তাবলিগ জামায়াতের অপর ১১ জনের রিপোর্টে নেগেটিভ ফলাফল হয়েছে। তাদের আপাতত ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।