ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিছানায় কুকুরের সঙ্গে মাহির খুঁনসুটি, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 7:12 PM

বিছানায় কুকুরের সঙ্গে মাহির খুঁনসুটি, ভিডিও ভাইরাল

বিছানায় কুকুরের সঙ্গে মাহির খুঁনসুটি, ভিডিও ভাইরাল

ব্যক্তিগত বিষয় নিয়ে এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবশেষ কথা রটে, স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে থাকছেন না তিনি। এমন কি সংসার জীবনের ইতি টানার পথেই নাকি হাঁটছেন অগ্নি’খ্যাত এই নায়িকা!

এবার এই চিত্রনায়িকার নতুন একটি ভিডিওকে কেন্দ্র করে নেট দুনিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। গতকাল ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, বিছানায় শুয়ে একটি বিদেশি কুকুরের সঙ্গে খেলা করছেন মাহিয়া মাহি। আর কুকুরও পরম মমতায় জিভ দিয়ে চেটে চেটে আদর করে দিচ্ছে এই চিত্রনায়িকার মুখ।

ভাইরাল হওয়া স্ট্রিমিং অ্যাপে করা ১৮ সেকেন্ডের এই ভিডিওতে ইতিমধ্যেই পড়েছে অসংখ্য নেতিবাচক মন্তব্য।

ওমর আল ফারুক নাকে একজন মন্তব্য করেছে, মাহির প্রতি সম্মান কমে গেল।

লাইলাতুল ফেরদৌস লিখেছেন, আল্লাহ তো শুধু শুধু এই মহামারি রোগ দেয়নি। তিনি এতটাই নারাজ।

গীতিকার নুরুজ্জামান রাজু লিখেছেন, ওর মা ওকে ছেড়ে দিয়েছে আমি জানি ও ভালো না।

আলম শেখ মন্তব্য করেছেন, বিদেশি কুকুরের কদরই আলাদা।

এমএইচ তুহিন লিখেছেন, সবাই মাফ করবেন আমাকে। এরা পবিত্রতা কি জিনিস জানে না৷ কুকুর সব চেয়ে নিকৃষ্ট প্রাণী। এই মেয়ে কি মনে করে নিজেকে। এসব থেকেই এসব ভাইরাস মহামারি ছড়ায়।

এমডি আজাহের ইসলাম লিখেছেন, সে তো আজ-কালের বেয়াদব না। সে পুরান বেয়াদব। এসব দেখে দেখে আজ আমাদের সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status