ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনায় ঢাকার বিপজ্জনক ১০ হটস্পট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 April, 2020, 4:49 PM

করোনায় ঢাকার বিপজ্জনক ১০ হটস্পট

করোনায় ঢাকার বিপজ্জনক ১০ হটস্পট

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা। সারাদেশে করোনায় আক্রান্ত ও মৃতের অর্ধেকের বেশিই ঢাকা মহানগরের। নগরীর ১০টি এলাকাতে বেশি মানুষ আক্রান্ত হয়েছে, করোনাভাইরাস সংক্রমণে এসব এলাকা বিপজ্জনক ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, ঢাকার মধ্যে করোনাভাইরাসে সর্বাধিক আক্রান্ত এলাকাগুলো হলো- রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী ও মিটফোর্ডে; এ এলাকাগুলোতে একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এরপর মিরপুর-১৪, তেজগাঁওয়ে একই সংখ্যক এবং ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরায় একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। ঢাকা শহরের মধ্যে এসব এলাকায় সর্বাধিক আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। তবে সংখ‌্যা উল্লেখ করেননি তিনি।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status