ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 1:05 PM

কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত

কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত

রংপুরের পীরগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার ধাপেরহাট জিসান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছেন পিকআপ চালক আহাদ আলী (২৩)। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নজরুল ইসলামের ছেলে। নিহতনিহত  হেলপারের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন চন্দ্র শর্মা জানান, ঢাকা থেকে আসা রংপুরগামী একটি কাভার্ডভ্যান জিসান ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছালে সামনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক আহাদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হেলপারের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তার মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, এখনও নিহত হেলপারের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status