ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, এনামুল হক এমপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 4:27 PM

মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, এনামুল হক এমপি

মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, এনামুল হক এমপি

রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আমরা দুনিয়াতে সামান্য সময়ের জন্য এসেছি। এই সময় টুকু ভালো কাজে আল্লাহর দেখানো পথে ব্যয় করি। জীবন শেষ হয়ে গেলে আর কিছুই করার থাকবেনা। বেঁচে থাকতেই পরকালের রোজগার করতে হবে। অনেক সম্পদ থেকে লাভ কি ? সেটা যদি ভালো কাজে ব্যবহার করতে না পারি। আমাদের সবাইকে দীনি শিক্ষা অর্জণ করতে হবে। যে শিক্ষা মৃত্যু পর আমাদের কাজে লাগবে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার মোহনগঞ্জ মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথি বক্তব্য কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, যারা কোরআন শিক্ষা করে তারা ইহজগতেও সম্মানের ব্যক্তি পরকালেও তারা সম্মানীত হবেন। প্রতিটি শিশুকে মাদ্রাসায় দীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। দীনি শিক্ষা ছাড়া কোন শিক্ষার মূল্য থাকবে না। একজন নেককার সন্তান পিতার মাতার জন্য আর্শিবাদ। যার অন্তরে কোরআনী শিক্ষা আছে তার দ্বারা খারাপ কাজ আসা করা যায় না। মসজিদ, মাদ্রাসা আল্লাহর ঘর। আল্লাহর ধ্যানে মানুষ মগ্ন থাকে এখানে। দেশ ও দশের কল্যাণে দোয়া করা হয় মসজিদ-মাদ্রাসায়। মসজিদ এবং মাদ্রাসায় দান করলে সেটা নষ্ট হয় না। কাল কিয়ামতে ওই দানই আপনার সাফায়েত করবে। একটি সন্তান হলেও মাদ্রাসায় পড়ানো আহ্বান জানিয়েছেন তিনি।


 
উপজেলা পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল হতে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট মাদ্রাসা ভবনের একতলা নির্মাণ করা হবে। উপজেলা পরিষদের অর্থায়নে একতলা নির্মাণ করা হলেও ২য় তলা বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ব্যক্তিগত তহবিল থেকে নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন।


 
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, গনিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, মোহনগঞ্জ কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউনুস আলী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status