ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 1:16 PM

শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সম্পর্কে লিখেছেন ট্রাম্প।

দুই দিন আগে ওই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘সোমবার (২৭ এপ্রিল) আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর (মাইক পম্পেও) কাছ থেকে চিঠি পেয়েছি। চিঠিতে তারা আমাদের খুব প্রশংসা করেছেন।

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেছেন তিনি। তারা এই মহামারি মোকাবিলায় আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আর বরাবরের মতো রোহিঙ্গা বিষয় উল্লেখ করে বলেছেন, তারা ৬৮ কোটি ডলার দিয়েছেন এবং আরও দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ট্রাম্প বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, তার মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়।

উল্লেখ্য, সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে পম্পেও’র চিঠি হস্তান্তর করেন।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে তৈরি পোশাক শিল্পসহ বাংলাদেশের অন্যান্য খাতে কোভিড-১৯-এর কারণে কী কী প্রভাব পড়েছে সেই সম্পর্কে রাষ্ট্রদূতকে বৈঠকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতে সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তা চাইলে রাষ্ট্রদূত তার দেশের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status