ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
বাগমারার শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2020, 3:45 PM
সর্বশেষ আপডেট: Thursday, 30 April, 2020, 3:51 PM

বাগমারার শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বাগমারার শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার শ্রীপুর ইউনিয়নে ৬৯৫ ফিট এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

ইউনিয়নের চকপাড়া খুসবরের বাড়ি থেকে খামারপাড়া পর্যন্ত উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। ৬ লাখ ৬৫ হাজারের অধিক টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছেন বাগমারা উপজেলা পরিষদ।

রাস্তাটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান মকবুল হোসেন, সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা আ’লীগের সদস্য লোকমান আলী, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ইউপি সদস্য ইসমাইল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, আব্দর রউফ, আলমঙ্গীর হোসেন কাজের ঠিকাদার জাবেদ আলী প্রমুখ।

এ কাজ বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের হাজার বছরের দুঃখ লাঘব হবে বলে এলাকাবাসী জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status