ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
নবজাতক ‘কুড়িয়ে পেলেন’ নিঃসন্তান কৃষক দম্পতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2020, 5:05 PM

নবজাতক ‘কুড়িয়ে পেলেন’ নিঃসন্তান কৃষক দম্পতি

নবজাতক ‘কুড়িয়ে পেলেন’ নিঃসন্তান কৃষক দম্পতি

যশোরের শার্শায় পটলের ক্ষেত থেকে এক নবজাতককে জীবিত উদ্ধারের পর তার দায়িত্ব নিয়েছেন নিঃসন্তান কৃষক বজলুর রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার কাঠুরিয়া গ্রামে একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে শিশুটিকে উদ্ধার করেন বলে জানান তিনি।

কৃষক বজলুলের ভাষ্য, ‘ভোরে পটলের ক্ষেতে পটলের ফুল ছোঁয়ানো কাজ করতে গিয়ে আইলের উপর একটি বস্তা পড়ে থাকতে দেখি। একটু কাছে গিয়ে দেখি ভেতর কিছু নড়াচড়া করছে। তখন বস্তার মুখ খুলতেই দেখি নবজাতক এক শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। পরে তাকে বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করছি।’


এ ঘটনায় মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ছুটে আসেন।

জানতে চাইলে উলাশী ইউনিয়নের ইউপি সদস্য মমতাজ বেগম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটি বিষয় খোঁজ খবর নিয়েছি।’

কৃষক বজলুর রহমান দম্পতি নিঃসন্তান হওয়ায় তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানান তিনি।

স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেয়া হয়েছে জানিয়ে ইউপি সদস্য বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে জীবিত অবস্থায় নিঃসন্তান কৃষকের ঘরে ঠাঁই হলো তার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status