ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
মৃত্যুর আগে ইরফানের শেষ কথা ‘আম্মা আমায় নিতে এসেছে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 5:25 PM

মৃত্যুর আগে ইরফানের শেষ কথা ‘আম্মা আমায় নিতে এসেছে’

মৃত্যুর আগে ইরফানের শেষ কথা ‘আম্মা আমায় নিতে এসেছে’

ইহজগতের মায়া যে তিনি এত তাড়াতাড়ি ত্যাগ করবেন কে ভেবেছিল। কিন্তু নিয়তি হয়তো এটাই ছিল। বুধবার সবাইকে শোকস্তব্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান। ২০১৮ সালে নিউরো এন্ডোক্রিন টিউমার ধরা পড়ে তার। তারপর থেকে দু’বছর ধরে শুধু লড়াই করেছেন। অনেকটা সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন।কিন্তু তার মায়ের মৃত্যুর তিনদিনের মাথায় মঙ্গলবার হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী ইরফান খানের।

সংবাদমাধ্যম বোম্বে টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর আগে ইরফানের শেষ কথা ছিল, ‘আম্মা আমায় নিতে এসেছে’। মাত্র পাঁচদিন আগেই জয়পুরে মারা যান ইরফানের মা সায়েদা বেগম। কিন্তু লকডাউনের কারণে মায়ের শেষকৃত্যে যেতে পারেননি ইরফান। তবে মাকে হারানোর ক্ষত গভীর ভাবে প্রভাব ফেলেছিল তাঁর মনে।
বুধবারই দাফন সম্পন্ন হয় ইরফানের। এদিন তার দুই ছেলে বাবিল ও আয়ানের উপস্থিতিতেই দুপুর ৩ টায় ভেরসভা কবরস্থানে সমাধিস্থ করা হয় ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতাকে। তার শেষ যাত্রায় পরিবারের মোট পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন। যেহেতু ভারতে আপাতত লকডাউন চলছে তাই ইরফানের শেষ যাত্রায় সশরীরে কেউ তার পাশে দাঁড়াতে পারেননি বলিউডের পক্ষ থেকে। যদিও ইরফানের খুব ভালো বন্ধু ও পরিচালক বিশাল ভরদ্বাজ কবরস্থানে উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে ওই কবরস্থান এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে করে ইরফানের ভক্তরা ওই এলাকায় ভিড় না করতে পারেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status