বিশ্বজুড়ে বর্তমান করোনা মহামারীর মধ্যেও সপ্তাহজুড়ে আলোচনায় উত্তর কোরিয়ার একনায়ক নেতা কিম জং উন। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া অবশ্য দাবি করেছে- কিম বেঁচে আছেন এবং ভালোই আছেন।
এসব আলোচনার মধ্যে এবার প্রকাশ্যে এলো স্যাটেলাইট চিত্র। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের উপকূলে কিমের প্রিয় রিসোর্টের সামনে রয়েছে তার প্রিয় নৌকাটি। যা দেখে অনুমান করা হচ্ছে, উপকূলের ওই রিসোর্টেই রয়েছেন তিনি।
একটি বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এই দৃশ্য। ওই অঞ্চলে ওই নৌকাতেই ঘুরে বেড়ান তিনি। তাই এই ছবি থেকেই অনুমান স্পষ্ট হচ্ছে।
অনেকেই ধারণা করছেন, করোনাভাইরাস থেকে দূরে থাকতেই এভাবে নিজেকে সরিয়ে রেখেছেন কিম জং উন।