করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মাঝেই সিরিয়ার দক্ষিণাঞ্চলে ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। শুক্রবার (১ মে) এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা সানা।
সেখানে বলা হয়, গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৪০ কিলোমিটার দূরে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ওই বিমান হামলা চালানো হয়। তবে হামলায় কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিরিয়ার রেডিও এফএম শাম জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনী হেলিকপ্টার থেকে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার দক্ষিণাঞ্চলে ছুড়েছে।
এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।