মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা সেদেশের নাগরিকদের সমান সুযোগ সুবিধা চাওয়ার ঘোষণা তোল পাড় শুরু হয়েছে দেশটিতে। রিতীমত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রোহিঙ্গাদের দাবির প্রেক্ষিতে। আর যার কারণে তোলপাড় শুরু হয়েছে দেশটির নাগরিকদের মাঝে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেদেশের নাগরিকদের বিরুপ প্রতিক্রিয়া খবর প্রকাশ পাচ্ছে প্রতিদিন। এদিকে এই দাবির প্রেক্ষিতে সেদেশের সরকারের মন্ত্রীরা মুখ খুলতে শুরু করেছে।
হস্পতিবার (৩০ এপ্রিল) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন বলেছেন, পর্যালোচনায় দেখা গেছে যে’ মালয়েশিয়ার নিবন্ধকরণ বিভাগ (জেপিপিএম) কখনো কোনও রোহিঙ্গা নৃগোষ্ঠীর নিবন্ধন করেনি। তার কারনে ইউএন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) রোহিঙ্গা নৃগোষ্ঠীর কার্ডধারীদের সরকারের কাছে কোন দাবি করার কোনো অধিকার নেই।
মালয়েশিয়ায় রোহিঙ্গা নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যে কোনো সংস্থা সোসাইটিস অ্যাক্ট ১৯৬৬ (আইন ৩৩৫) এর অধীনে অবৈধ এবং আইনানুগভাবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এজেন্সিগুলির মাধ্যমে সময়ের সাথে সাথে জনসাধারণের শৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো যোগ করে বলেন, রোহিঙ্গাদের আমরা কখনো শরনার্থী মনে করিনা। তাদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়। যদি কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে চাই তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।