ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আম্পান মোকাবেলায় প্রস্তুত ১৯৩৩ স্বাস্থ্যকর্মী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 7:28 PM

আম্পান মোকাবেলায় প্রস্তুত ১৯৩৩ স্বাস্থ্যকর্মী

আম্পান মোকাবেলায় প্রস্তুত ১৯৩৩ স্বাস্থ্যকর্মী

ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ঊপকূলের আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নেওয়া ১৪ লাখের বেশি মানুষের জরুরি চিকিৎসা সহায়তা প্রদানে স্বাস্থ্যকর্মীদের এক হাজার ৯৩৩টি দল কাজ করছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামে এক হাজার ২১২টি, খুলনায় ৩০৩টি ও বরিশালে ৪১৮টি স্বাস্থ্য টিম রয়েছে। এই টিমগুলো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ১৪ থেকে ২০ লাখ মানুষের ওষুধ সরবরাহসহ জরুরি স্বাস্থ্য সেবায় কাজ করবে।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে   সমসাময়িক স্বাস্থ্য সংক্রান্ত সর্বাধিক আলোচিত বিষয়গুলো তুলে ধরেন।

তিনি জানান, তামাক ও তামাক সংক্রান্ত শিল্প সাময়িকভাবে বন্ধ রাখা সংক্রান্ত কিছু প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ পরিবেশন হচ্ছে।

“এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু নির্দেশনা ও শিল্প মন্ত্রণালয়ের কিছু নির্দেশনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে কিছু সুপারিশ করা হয়েছে।”

কোভিড-১৯ এর চিকিৎসায় প্লাজমা থেরাপি এবং আমেরিকান ওষুধ রেমডেসিভির নিয়ে তিনি বলেন, প্লাজমা থেরাপি বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে এই থেরাপি ৪৫ জনের দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। আর দেশেই রেমডেসিভির ওষুধ উৎপাদন শুরু হয়েছে।

আগামী ২১ মে মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বেক্সিমকো ফার্মার তৈরি করা কিছু রেমডেসিভির ওষুধ জমা দেওয়া হবে বলে জানান হাবিবুর রহমান খান।

তিনি বলেন, বর্তমানে ঢাকায় ১৪টি সরকারি ও বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ‘ডেডিকেট’ করা হয়েছে।

“এর পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টারে দুই হাজার শয্যার  অস্থায়ী হাসপাতালটিও এখন আমাদের হাতে নেওয়া হয়েছে। ঢাকা শহর ও বাইরের সব মিলিয়ে বর্তমানে দেশে অন্তত ১১০টির মতো কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে দেশে করোনাভাইরাস পরীক্ষা দিন দিন বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রথমে একটি ল্যাব থেকে বৃদ্ধি করে বর্তমানে ৪২টি ল্যাবে দৈনিক বর্তমানে প্রায় ১০ হাজার পরীক্ষা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status