ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা, নিম্নমুখী যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 1:47 PM

করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা, নিম্নমুখী যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজার

করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা, নিম্নমুখী যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজার

করোনাভাইরাসের টিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশে শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। গতকাল বুধবার ফিন্যান্সসিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের চিকিৎসায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যভিত্তিক মডার্না (এমআরএনএ) উদ্ভাবিত টিকা সম্পর্কে পর্যাপ্ত তথ্য-উপাত্ত না দেয়ায় বিশেষজ্ঞদের মনে প্রশ্ন জাগে। এমন খবরে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

গত সোমবার মডার্না কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আটজনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে প্রায় দেড় মাস তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তারা। এতে দেখা গেছে, স্বল্প ও মাঝারি পরিমাণে ভ্যাকসিন প্রয়োগে ওই ব্যক্তিদের শরীরে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রায় সমান বা আরও বেশি পরিমাণে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে।
কিন্তু এর পরদিনই স্ট্যাট নিউজ জানায়, মডার্না ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দেয়নি এবং প্রাথমিক তথ্য সতর্কতার সঙ্গে তাদের ব্যাখ্যা করা উচিত। এ খবরে মঙ্গলবার প্রতিক্রিয়া দেখা দেয় ইউরোপ-আমেরিকার শেয়ারবাজারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status