ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কোয়ারেন্টিন থেকে পালানোর সময় যুবককে ধাওয়া (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 2:00 PM
সর্বশেষ আপডেট: Thursday, 21 May, 2020, 2:02 PM

কোয়ারেন্টিন থেকে পালানোর সময় যুবককে ধাওয়া (ভিডিও)

কোয়ারেন্টিন থেকে পালানোর সময় যুবককে ধাওয়া (ভিডিও)

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। করোনার বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। এর মধ্যে রাশিয়ায় সোচিতে কোয়ারেন্টিন কেন্দ্র থেকে পালানোর সময় এক যুবককে আটক করে তিন দিনের কারাদণ্ড ও ২০০ ডলার জরিমানা করা হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি কোয়ারেন্টিন থেকে পালিয়ে যেতে সর্বশক্তি দিয়ে দৌঁড়াচ্ছেন। আর তাকে ধরতে ধাওয়া করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।-খবর আরটির


করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে আরেক পরাশক্তি রাশিয়া। বুধবার পর্যন্ত সেখানে তিন লাখের বেশি সংক্রমণ ঘটেছে। তবে দেশটির মৃত্যুর সংখ্যা কম নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় আট হাজার ৭৬৪ জন এ ভাইরাসে আক্রান্ত হন। আর মৃত্যুর সংখ্যা ১৩৫ জন বেড়ে দুই হাজার ৯৭২ জনে পৌঁছে গেছে।

বৈশ্বিক মহামারীতে আক্রান্ত নিয়ে রাশিয়া যে সব উপাত্ত দিচ্ছে, তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ পোষণ করছেন। দেশটিতে প্রাণহানির সংখ্যা ঠিকমতো প্রকাশ করা হচ্ছে না বলে তাদের অভিযোগ।

রাজনৈতিক বিশ্লেষক অ্যান্টন বারবাশিন বলেন, এ নিয়ে বহু প্রশ্ন রয়েছে। রাশিয়ায় সরকারিভাবে যে হিসাব দেয়া হচ্ছে, আসল মৃত্যুর সংখ্যার তার চেয়ে অনেক বেশি হবে বলে ধারণা করছি।

করোনা মহামারীতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ২৫ হাজার ৫০৯ জনের।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসেবে এমন তথ্য পাওয়া গেছে। এছাড়াও ১৯ লাখ মানুষ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের শেষ দিনে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে প্রথম এই ভাইরাসের বিস্তার ঘটেছে।

মঙ্গলবার উহানে আট লাখ ৫৬ হাজার ১২৮ জনের কোভিড-১৯ রোগের পরীক্ষা করা হয়েছে। আগের দিন যেটা ছিল চার লাখ ৬৭ হাজার ৮৪৭ জন। উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করতেই সেখানে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

আক্রান্তের দিক থেকে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএনর খবর অনুসারে, যুক্তরাষ্ট্রে ১৫ লাখ ২৮ হাজার ৬৬১জন প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯১ হাজার ৯৩৮ জনের।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status