ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আলোচনায় বসতে ইয়েমেনের ইউএই সমর্থিত বিদ্রোহীরা সৌদিতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 3:47 PM

আলোচনায় বসতে ইয়েমেনের ইউএই সমর্থিত বিদ্রোহীরা সৌদিতে

আলোচনায় বসতে ইয়েমেনের ইউএই সমর্থিত বিদ্রোহীরা সৌদিতে

সৌদি আরবের সমালোচনার প্রেক্ষিতে দেশটির সঙ্গে আলোচনায় বসতে রিয়াদ পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী বাহিনী। লন্ডনভিত্তিক পত্রিকা আল-কুদস আল-আরাবিয়া জানায়, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) বুধবার সৌদি আরবে পৌঁছেছে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। এ আলোচক দলটির নেতৃত্ব দিচ্ছেন এসটিসির প্রধান আইদারোজ আল-জুবাইদি। আল-জুবাইদির ডেপুটি হানি আলি বিন বিরিক এই দলে নেই। কারণ সৌদি আরব তার সমালোচনা করেছিল।

ইয়েমেনের দক্ষিণ উপকূলে দেশটির নৌবাহিনীকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না এসটিসি। তারই সমালোচনা করেছিল সৌদি আরব। বিবৃতিতে বলা হয়, সাউথ ইয়েমেন ট্রানজিশনাল কাউন্সিল ইয়েমেনের নৌবাহিনীকে দক্ষিণ উপকূলে কাজ করতে না দেয়ায় পারস্য উপসাগরে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।

এ বিবৃতি আসার কয়েক ঘন্টা আগে সেখানে ব্রিটিশ একটি জাহাজ অভিযোগ করেছিল তারা জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়েছে। কিন্তু এসটিসি  জানায়, তারা দেশটির শাসক নিয়ন্ত্রিত এ সন্ত্রাসী বাহিনীর হাতে উপকূলের দায়িত্ব হস্তান্তর করবে না। সূত্র: মিডলইস্ট মনিটর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status