ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 May, 2020, 3:47 PM

দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের ভিডিও ভাইরাল

দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের ভিডিও ভাইরাল

পিরোজপুরের মঠবাড়িয়ায় রিয়াজ বৈদ্য (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি ধর্ষণের সময় অশ্লীল ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। পরে ওই তা মোবাইলের ম্যাসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দিলে এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ধর্ষণের ঘটনা ফাঁস হলে দাখিল পরীক্ষার্থী লোকলজ্জায় পরীক্ষা দেয়া বন্ধ করে দিয়ে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চালিতাবুনিয়া গ্রামের কাঠ মিস্ত্রী হানিফ বৈদ্যর ছেলে রিয়াজ বৈদ্য সম্প্রতি এক প্রবাসীর মেয়ে দাখিল পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেন। এ সময় রিয়াজ ধর্ষণের অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে। পরে ওই ছাত্রীকে ব্লাকমেইল করার জন্য ভিডিওটি বিভিন্ন মোবাইলের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ওই দাখিল পরীক্ষার্থী আত্মীয় স্বজনের বাড়িতে আত্মগোপন করে। এরপর স্থানীয় একটি মহল মোটা অংকের টাকা উত্তোলন করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

এদিকে, ওই ভিডিও বিভিন্ন ম্যাসেঞ্জারে ছড়িয়ে দিয়ে রিয়াজ গা ঢাকা দেয়।

স্থানীয় চৌকিদার নিজাম জানান, ওই বখাটে একজন লম্পট প্রকৃতির। তার বিরুদ্ধে একাধিক নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য কবির হোসেন জানান, এর আগেও রিয়াজ দুটি বিয়ে করে তালাক দেয়।

মঠবাড়িয়া থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ধর্ষণের শিকার ওই মেয়েটি ও তার পরিবারের কাউকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তিনি আরও জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই বখাটে পলাতক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status