ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
জাপানি ভাষা শেখার অ্যাপ ‘জে-ইলার্নিং’ আনলো, ড্যাফোডিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 4:14 PM

জাপানি ভাষা শেখার অ্যাপ ‘জে-ইলার্নিং’ আনলো, ড্যাফোডিল

জাপানি ভাষা শেখার অ্যাপ ‘জে-ইলার্নিং’ আনলো, ড্যাফোডিল

ড্যাফোডিল পরিবার ও জাপানের জে-ইলার্নিংয়ের যৌথ উদ্যেগে বাংলাদেশে ‘জে-ইলার্নিং’ নামে জাপানি ভাষা শেখার একটি কার্যকরী অ্যাপ্লিকেশন (মোবাইল ও ডেস্কটপ) চালু হয়েছে। গতবছরের শেষের দিকে ড্যাফোডিল পরিবার এবং জে-ই লার্নিংয়ের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।  দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা, পরিবর্তন, পরিবর্ধনের মাধ্যমে বাংলা ভাষায় অ্যাপ্লিকেশনটিকে বাংলাদেশের মানুষের ব্যবহারের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়েছে।  বর্তমানে অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল প্লে স্টোরে রয়েছে। সেখান থেকে আগ্রহীরা ইনস্টল করতে পারবেন।

বুধবার (২০ মে) ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য
জানানো হয়।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, জে-ইলার্নিংয়ের চেয়ারম্যান নাকানো, ড্যাফোডিল জাপান আইটির ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, দিপ্তি ও ডিটিআইয়ের নির্বাহী পরিচালক রথিন্দ্রনাথ দাস ও ড্যাফোডিল জাপান আইটির অপারেশন প্রধান মাহাদী হাসান।  সংবাদ সম্মেলনটি সঞ্চাচলনা করেন বিএসডিআইয়ের নির্বাহী পরিচালক কেএম হাসান রিপন।

অনলাইন সংবাদ সম্মেলনে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, জে-ইলার্নিং আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনায় অত্যন্ত উপযোগী একটি অ্যাপ্লিকেশন।  অ্যাপ্লিকেশনটির মধ্যে জাপানি ভাষার এন-৫ থেকে
এন-৩ লেভেল কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় সকল লেসনের অডিও, ভিডিও এবং লিখিত
এই তিন ফরমেটই রয়েছে।

মোহাম্মদ নূরুজ্জামান বলেন আরও বলেন, বাংলাদেশের যুব সমাজের জন্য জাপানের
শ্রমবাজারে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে জাপানী ভাষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা।  এক্ষেত্রে জে-ই লার্নিং অ্যাপস শিক্ষার্থীদের ভাষা শিখতে সহায়তা করবে।  এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগ্রহী ব্যাক্তিগণ ঘরে বসেই অত্যন্ত অল্প খরচে জাপানী ভাষায় এন-৩ লেভেল পর্যন্ত
কমপ্লিট করতে পারবেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status