ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আরও ৫০,০০০ পরিববারকে সহায়তা করবে 'ডাকছে আমার দেশ' উদ্যোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 7:51 PM

আরও ৫০,০০০ পরিববারকে সহায়তা করবে 'ডাকছে আমার দেশ' উদ্যোগ

আরও ৫০,০০০ পরিববারকে সহায়তা করবে 'ডাকছে আমার দেশ' উদ্যোগ

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশসহ পুরো বিশ্বের জন্যই নানা প্রতিকূলতা এবং নতুন সঙ্কট নিয়ে উপস্থিত হয়েছে কভিড-১৯। এমন সময় যারা দৈনিক মজুরির ওপর নির্ভরশীল এবং অতি দারিদ্রতার মধ্যে বাস করছেন তাদের সহায়তায় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একসাথে কাজ করা সবচেয়ে জরুরি।

কভিড-১৯ এ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তায় পাশে এসে দাঁড়িয়েছে গ্রামীণফোন ও ব্র্যাক। প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় প্রতিষ্ঠান দু’টি যৌথ অংশীদারিত্ব শুরু করেছে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ। এ উদ্যোগে সাড়া দিয়ে এবি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, এডিসন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, রেডিও ভূমি এবং অনেক ব্যক্তি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইতিমধ্যে এগিয়ে এসেছেন। এসব ব্যক্তি ওপ্রতিষ্ঠানের সহায়তায় আরও

৫০,০০০ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দিতে প্রস্তুত ‘ডাকছে আমার দেশ’। খুব শীঘ্রই এ সহায়তা মানুষের মধ্যে পৌঁছে দেয়া হবে।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, "ধৈর্য, বোঝাপড়া ও সহমর্মিতার মাধ্যমে মানুষের পাশে দাড়ানোর জন্য সবাই একসাথে এগিয়ে আসার এটাই উপযুক্ত সময়। ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগে যুক্ত হতে আমরা সামর্থবান সকল ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছি। এক্ষেত্রে, আমাদের বন্ধু যারা ইতিবাচক সাড়া দিয়েছেন এবং এগিয়ে এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, একসাথে কাজ করার মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো, যাদের এই দুঃসময়ে সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন।"

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আমরা এমন এক মানবিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছি যার মুখোমুখি এর আগে আমরা কখনও হয়নি। এটা এমনই এক সঙ্কট যেখানে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করা অনেক বেশি প্রয়োজন। যারা এ উদ্যোগের সাথে উদারভাবে এগিয়ে এসেছেন আমরা সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। দীর্ঘস্থায়ী এ সঙ্কট লাখ লাখ পরিবারকে মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। এ সঙ্কট উত্তরণে ব্যক্তিপর্যায় থেকে এবং আমাদের বেসরকারি খাতের অংশীদারদের সামনে এগিয়ে আসতে হবে যা আমাদেরসহায়তাকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে সাহায্য করবে।’

‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে ব্র্যাক দুই লাখ এবং গ্রামীণফোন এক লাখ পরিবারকে সহায়তা দিয়েছে।করোনা মহামারি মোকাবিলায় ব্যক্তি এবং প্রতিষ্ঠানসহ দেশের সকলের সহায়তা দরকার। এ লক্ষ্যেই ‘ডাকছে আমাদের দেশ’ উদ্যোগে যুক্ত হয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় সবাইকে আহ্বান জানাচ্ছে গ্রামীণফোন ও ব্র্যাক। এবি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, এডিসন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, রেডিও ভূমি এর মতো অন্যান্য প্রতিষ্ঠানকে "ডাকছে আমার দেশ" যোগ দেয়ার আহব্বান জানানো হচ্ছে।

ব্যক্তিপর্যায় ও প্রাতিষ্ঠানিকভাবে সহায়তার মাধ্যমে এ উদ্যোগ যুক্ত হতে;
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম: ব্র্যাক
নম্বর: ১৫০১২০-২৩১৬৪৭৪০০১
নাম: ব্র্যাক ব্যাংক
গুলশান ১, গুলশান অ্যাভিনিউ, ঢাকা
বিকাশ নম্বর: ০১৭৩০৩২১৭৬৫

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status