ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিমানবন্দরটিকে যেন 'সমুদ্রবন্দর' বানিয়ে দিল আম্ফান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 7:54 PM

বিমানবন্দরটিকে যেন 'সমুদ্রবন্দর' বানিয়ে দিল আম্ফান

বিমানবন্দরটিকে যেন 'সমুদ্রবন্দর' বানিয়ে দিল আম্ফান

সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে 'সিটি অফ জয়' কলকাতা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় সব তছনছ করে দিয়েছে। কতটা ক্ষতি হয়েছে তা এখনো কল্পনাতীত। ধ্বংসলীলা থেকে রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও৷ যে কারো পক্ষে এখন বিমানবন্দরটিকে দেখা বোঝা মুশকিল এ কলকাতা বিমানবন্দর, নাকি কোন এক নদী! রানওয়ে থেকে শুরু করে হ্যাঙার, সবখানে শুধু পানিতে থইথই করছে৷

বুধবার সন্ধ্যায় আম্ফান ধ্বংসলীলা চালায় বিমানবন্দরেও। হ্যাঙার ভেঙে পড়েছে বলে জানা গেছে৷ এয়ার ইন্ডিয়ার ওই হ্যাঙারে সে সময় একটি বিমানও রাখা ছিল৷ তবে বিমানের কোনো ক্ষতি হয়নি৷ তবে অন্যান্য হ্যাঙারগুলোর অবস্থা খুবই খারাপ৷ সবকিছু ঠিকঠাক করতে সময় লাগবে বলেই জানা গেছে৷

এদিকে, ঘূর্ণিঝড় আম্ফানে দুমড়ে-মুচড়ে গেছে গোটা কলকাতা শহর। ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর অবস্থা আরো খারাপ। শিকড় উপড়ে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে গাছ। তীব্র ঝড়ে নির্বিচারে ভেঙেছে বৈদ্যুতিক পোস্ট।

এর মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন, আম্ফানের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতায় ১৫ এবং হাওড়ায় ৭ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেই গাছ পড়ে বা বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত, এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বহু গাছ পড়ে গেছে। ঝড়ের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে উপড়ে গেছে বহু বৈদ্যুতিক খুঁটি। যার ফলে বহু এলাকা এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন। উত্তর ২৪ পরগনায় ৫ হাজার কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। প্রবল ঝড়ের তোড়ে কলকাতার একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status