ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতায়নের ব্যবস্থা নিন’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 8:53 PM

ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতায়নের ব্যবস্থা নিন’

ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতায়নের ব্যবস্থা নিন’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতায়নের ব্যবস্থা নিন। উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের মধ্যে সমন্বয় করে কাজ করুন। প্রয়োজনে মন্ত্রণালয়ের সহায়তা নিন।

বৃহস্পতিবার (২১ মে) প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার সন্ধ্যা থেকে শুরু করে সারারাত দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান। এতে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে বিস্তীর্ণ উপকূলীয় এলাকা।

এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), বি আর পাওয়ারজেন কোম্পানি (বিআরপিজিসি), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এএসপিসিএল), ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি), নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিওপিজিসিএল), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) ও পাওয়ার সেলের সঙ্গে চলমান প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পর্যালোচনা সভায় বসেন।

নসরুল হামিদ বলেন, আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতায়নের ব্যবস্থা নিন। উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের মধ্যে সমন্বয় করে কাজ করুন। প্রয়োজনে মন্ত্রণালয়ের সহায়তা নিন।

সভার প্রথমেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) সঙ্গে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও দ্রুত বিদ্যুতায়ন নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status