ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কাতারে মানবতার সেবায় আলনূর কালচারাল সেন্টার
কাজী শামীম
প্রকাশ: Thursday, 21 May, 2020, 8:49 PM

কাতারে মানবতার সেবায় আলনূর কালচারাল সেন্টার

কাতারে মানবতার সেবায় আলনূর কালচারাল সেন্টার

প্রবাসে অসহায় ও কর্মহীন প্রবাসীদের পাশাপাশি  বাংলাদেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের সাহায্যে নিয়োজিত রয়েছে আলনূর কালচারাল সেন্টার কাতার। আলনূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ এর সহায়তা কার্যক্রমের আওতায় ঢাকায় মাওলানা ইসহাক আহমদ, মুন্সীগন্জে মাওলানা শরাফতুল্লাহ নদভী ও নোয়াখালীতে মাওলানা জূনাইদের তত্ত্বাবধানে প্রায় অর্ধশত আলেম পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। অপরদিকে  বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির  পরিবেশ সম্পাদক  পারভীন ইসলামের   নেতৃত্বে  সাভারে অর্ধশত বিধবা ও অভিভাবকহীন পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দেয়া হয়। এছাড়া ও বিভিন্ন  প্রতিষ্ঠানে অনুদানের অর্থ  প্রেরণ করা হয়। আলনূর মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম ও  নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর জানান,কর্তব্যের তাগিদে বিদেশে থাকলে ও প্রবাসীর মন জুড়ে  থাকে স্বদেশ। ইসলামী শিক্ষা রমজানের শাশ্বত আহবান  ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আলনূর সদস্যবৃন্দ কাতারে ও বাংলাদেশে
সাহায্য তৎপরতায় অংশ নিয়েছে। আলনূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ এর পরিচালক মাওলানা আনসারুল হক ইমরান করোনা ভাইরাসের  এই দুর্যোগময় মূহুর্তে দু:স্হ মানবতার কল্যাণে নিবেদিত  এই আয়োজনে যারা আর্থিক সাহায্য করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বছরব্যাপী এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status