ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনায় ২০ হাজারের বেশি মৃত্যু ব্রাজিলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 10:44 AM

করোনায় ২০ হাজারের বেশি মৃত্যু ব্রাজিলে

করোনায় ২০ হাজারের বেশি মৃত্যু ব্রাজিলে

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরা।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৬৪ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২১। অপরদিকে, এখন পর্যন্ত মারা গেছে ২০ হাজার ৪৭ জন।

দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৫ হাজার ৯৬০ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৬৪ হাজার ৮৭৯টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গত কয়েকদিনে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ২০ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪৭২ জন। অপরদিকে মারা গেছে ৯১১ জন।

তার আগের দিনের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫১৭। অপরদিকে মারা গেছে ১ হাজার ১৩০ জন।

এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার বিস্তার ঘটেছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস।

বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status