ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
এ সময় সর্দি-কাশি ও জ্বর হলে কী করবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 1:40 PM

এ সময় সর্দি-কাশি ও জ্বর হলে কী করবেন

এ সময় সর্দি-কাশি ও জ্বর হলে কী করবেন

করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে সর্দি, কাশি ও জ্বরে ভুগছেন অনেকে। এসব রোগ হলে ভয় পাবেন না। কারণ এই তিন রোগ হলেই যে আপনার করোনা হয়েছে এমন নয়।

ফ্লুজাতীয় এসব রোগ ঘরোয়া উপায়ে ভালো হয়ে যায়। এ ছাড়া তিন থেকে সাত দিনের বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এ ছাড়া করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

সর্দি-কাশি বা হালকা জ্বর যেভাবে প্রতিকার পেতে পারেন-

১. গলায় খুসখুসে ভাব দূর করতে আদা ও মধুর চা পান করুন। আদা ও মধুতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলায় খুসখুসে ভাব কমাবে।

২. হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করলে উপকার পাবেন।

৩. এক চা চামচ পাতিলেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে দিনে দুবার পান করুন। এতে গলার ভেতরের সংক্রমণ দ্রুত কমাবে।

৪. গাজরে রয়েছে ভিটামিন ও মিনারেলস, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খেতে পারেন গাজর।

৫. সর্দি-কাশির সমস্যায় গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে দিনে দুবার ভাপ নিন। নাক ও বুকে জমে থাকা কফ বের হয়ে যাবে।

সতর্কতা

তবে জ্বর বেশি হলে ও শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status