ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 May, 2020, 7:38 PM

নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

নেশার টাকা না পেয়ে বাবার উপর অভিমান করে আত্মহত্যা করেছে সোহান হোসেন (১৭) নামে এক যুবক। শুক্রবার পাবনার ঈশ্বরদী পৌর এলাকার স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। সোহান হোসেন ওই এলাকার বাবু হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, সোহানের মা বিদেশ রয়েছেন। তিন বছর ধরে স্কুলপাড়া এলাকায় বাবা-ভাই-ভাবীদের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে সোহান।

শুক্রবার সকালে তার বাবা বাবু হোসেনের কাছে নেশা করার জন্য কয়েকশ' টাকা চায় সে। তার বাবা টাকা না দেয়ায় সোহান ঘরের মধ্যে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ সোহানের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় পৌরসভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি নেয় পরিবারের লোকজন।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status