ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
থামছেই না নেপাল, বিতর্কের মাঝেই বর্ডার পোস্ট পরিদর্শনে সেনাপ্রধান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 4:22 PM

থামছেই না নেপাল, বিতর্কের মাঝেই বর্ডার পোস্ট পরিদর্শনে সেনাপ্রধান

থামছেই না নেপাল, বিতর্কের মাঝেই বর্ডার পোস্ট পরিদর্শনে সেনাপ্রধান

একদিকে চীন, অন্যদিকে নেপাল। ভারত যেন দ্বিমুখী চাপে পড়েছে। এরই মধ্যে নেপালের পার্লামেন্ট পাস হয়ে গেছে সরকারি মানচিত্র, যার মধ্যে রয়েছে ভারতের তিনটি জায়গা। এই অবস্থায় সীমান্তের কাছে নেপাল সেনা বাড়াচ্ছে। মানচিত্র বিতর্কের মধ্যে সীমান্তে কালাপানি এলাকার কাছে দারচুলা বর্ডার পোস্ট পরিদর্শনেও যান নেপালের সেনাপ্রধান পূর্ণ চন্দ্র থাপা।

কালাপানি, লিপুলেখ ও লিপিয়াধুরা নামে তিনটি জায়গা যা ভারতের অংশ, তা নিজেদের মানচিত্রে রেখেছে নেপাল। ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা তৈরি হওয়ার পর এই প্রথম ওই এলাকা পরিদর্শনে গেলেন নেপালের সেনাপ্রধান। তার সঙ্গে ছিলেন নেপালের আর্মড পুলিশ ফোর্সের ইন্সপেকটর জেনারেল শৈলেন্দ্র খানাল। দারচুলায় একটি নতুন পুলিশ হেডকোয়ার্টারের উদ্বোধন করেন তিনি। পাপাশি দারচুলা-তিনকার রোডও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় সেনাপ্রধান জানিয়েছেন, দারচুলা জেলায় ডামলিং, দারচুলা, লেকাম, লালি, মালিকার্জুন ও জলজিবি এলাকায় আরো ৬টি বর্ডার চেক পোস্ট তৈরি হবে। এছাড়া ছাংড়ুতে একটি হাসপাতাল তৈরির কথাও জানিয়েছেন তিনি।

এই মুহূর্তে সীমান্তে নেপালের ১২১টি সেনা চৌকি রয়েছে। এবার একধাক্কায় সেই সংখ্যা বাড়িয়ে ২২১ করার সিদ্ধান্তও নিয়েছে নেপাল। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেদারনাথ শর্মা এই তথ্যের সত্যতা স্বীকার করে নিয়েছেন৷ শুধু তাই নয়, সেই সংখ্যা লাগাতার বৃদ্ধি করে সব মিলিয়ে প্রায় পাঁচশটি চৌকি তৈরি করার পরিকল্পনা করছে কাঠমাণ্ডু। সূত্র: স্পুটনিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status