ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মমতাকে মুসলিম বানালে তৃণমূলের ভোট বাড়বে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 4:26 PM

মমতাকে মুসলিম বানালে তৃণমূলের ভোট বাড়বে!

মমতাকে মুসলিম বানালে তৃণমূলের ভোট বাড়বে!

ভারতে আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে লাগাতার সাংগঠনিক সভা করছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার এক সভায় তিনি বলেন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২০ থেকে ২৪০টি আসন পাবে। সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উক্তি করেন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যত মুসলিম বানাবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাড়বে।

এর আগে সাংগঠনিক সভায় ২০২১ বিধানসভা নির্বাচনের কৌশল বদল করা হবে বলে ঘোষণা করেছিলেন দলের পর্যবেক্ষক অনুব্রত। বলেন, ২১-এর ভোট হবে ভয়ঙ্কর ভোট। তবুও আমরা ২২০ থেকে ২৪০টি আসন পাব।  নারী ও মুসলিমদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব সহজে মিশে যান তার প্রশংসা করেছেন অনুব্রত।

একইদিন সরাসরি হুঁশিয়ারি জারি করেছেন বিজেপির বিরুদ্ধে। বলেছেন, বিজেপি কোন কথা বলে জানে না শুধু দাঙ্গা লাগাতে পারে। সেই সাথে তিনি বলেন যেকোন মূল্যে এনআরসি চালু করতে দেবে না তৃণমূল কংগ্রেস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status