ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
টিভিতে করোনা রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারে বিতর্কে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 4:34 PM

টিভিতে করোনা রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারে বিতর্কে!

টিভিতে করোনা রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারে বিতর্কে!

মৃত্যুপথযাত্রী করোনা আক্রান্ত এক রোগীকে বাঁচানোর জন্য চিকিৎসকরা যখন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেসময় মৃত্যুর আগ মুহূর্ত টিভিতে সরাসরি সম্প্রচার করে বিতর্কে জড়িয়েছে বলিভিয়ার একটি টিভি চ্যানেল। মঙ্গলবার (১৬ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর আগ মুহূর্ত ‘নো লাইস’ নামক অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়। দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা সান্তা ক্রজভিত্তিক পিএটি চ্যানেলে ‘নো লাইস’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিরাতে।

মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্তের বিষয়ে ‘নো লাইস’ অনুষ্ঠান কর্তৃপক্ষ বলছে, বলিভিয়ার পূর্বাঞ্চলের শহর সান্তা ক্রজে কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবাকে যেভাবে অবহেলা করেছে তার প্রতিবাদ হিসেবে শক্ত একটি ঝাঁকুনি দেওয়ার তাড়না থেকে হাসপাতালে কোভিড-১৯ রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বলিভিয়ায় ২১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৯৭ জনের। যার প্রায় ৬০ শতাংশই সান্তা ক্রজে।
অনুষ্ঠানটি ৩০ মিনিট ধরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত এবং তাকে বাঁচাতে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সরাসরি সম্প্রচার করেছিল। দেশটির স্বাধীন তদন্তকারীর একটি সংস্থার সদস্য নাদিয়া ক্রুজ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটি জাতীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ।’ এ ধরনের কাজ ‘সম্মিলিত ভয় তৈরি পারে’বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাদিয়া ক্রুজ।

নাদিয়া ক্রুজের সংস্থা স্বাধীনভাবে সরকার বা দেশের সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য নিযুক্ত। এদিকে টিভি চ্যানেলটির এমন কাণ্ড প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি দেশটির সাংবাদিকরাও এমন পদক্ষেপের সমালোচনা করছেন। দেশটির লস টিম্পোস পত্রিকার সাংবাদিক ফ্যাবিওলা চাম্বি এ ঘটনাকে ‘শ্রদ্ধা ও মনুষ্যত্বের অভাব’ হিসেবে অভিহিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status