ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মালালা এখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 4:42 PM

মালালা এখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট

মালালা এখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট

পাকিস্তানে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিরা রাখা মালালা ইউসুফজাই স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।দর্শন, রাজনীতি ও অর্থনীতির উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্নাতক হওয়ার খবর নিজেই দিয়েছেন এই তরুণী।

স্কুলে যাওয়ার পথে ১৩ বছর বয়সে জঙ্গি হামলার শিকার হন মালালা ইউসুফজাই।এই ঘটনায় বিশ্ববাসীর নজরে আসেন এই তরুণী।ভয়াবহ ওই তালেবান জঙ্গি হামলায় মালালার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে।

জঙ্গি হামলা দমাতে পারেনি আত্মপ্রত্যয়ী মালালাকে।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।মালালা দীর্ঘ পথ পরিক্রমায় স্নাতক হওয়ার কাছাকাছি চলে এসেছেন সেটি জানা যায় গত ৮ জুন। সেদিন ইউটিউবের বিশেষ একটি অনুষ্ঠানে তিনি জানান, আর চারটি পরীক্ষা বাকি আছে।

স্নাতক হওয়ার উপলক্ষ উদযাপন করতে মালালা ঘরোয়াভাবে কেক কেটেছেন। সেই ছবি পোস্ট করে লিখেছেন, দর্শন, রাজনীতি এবং অর্থনীতির উপর ডিগ্রি শেষ করলাম। এই আনন্দ প্রকাশ করা কঠিন। সামনে কী আছে জানি না। এই মুহূর্তে নেটফ্লিক্স, পড়া এবং ঘুম নিয়েই আছি।

২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলি করে মালালার মাথায়। এরপর পাকিস্তান ও যুক্তরাজ্যের হাসপাতালে টানা ৪৯ দিন যুদ্ধ করেন জীবনের সঙ্গে। হারিয়ে দেন মৃত্যুকে। পরে তিনি নোবেল শান্তি পুরস্কার জয় করেন।পৃথিবীর ইতিহাসে এত কম বয়সে নোবেল জয়ের ঘটনা এটাই প্রথম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status