ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বাবার ইচ্ছায় কাঠের পুতুলের বউকে বিয়ে করলেন যুবক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 4:52 PM

বাবার ইচ্ছায় কাঠের পুতুলের বউকে বিয়ে করলেন যুবক!

বাবার ইচ্ছায় কাঠের পুতুলের বউকে বিয়ে করলেন যুবক!

বাবার ইচ্ছা ছোট ছেলের বিয়ে দেখবেন। কিন্তু ছেলের জন্য পাত্রী আর মেলে না। তাই কাঠের প্রতিকৃতিকে কনে সাজিয়ে বিয়ে দেওয়া হল ওই যুবকের সঙ্গে। প্রথা মেনে অনুষ্ঠান করেই বুধবার হয়েছে সে বিয়ে। এই বিয়ের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে ঘুরপুরে।

তার ছেলে কাঠের পুতুলের মতোই ‘অকাজের’। তাই এই বিয়ে একে বারে যথার্থ বলে মনে করেন ৯০ বছরের শিব মোহন। ছেলের বিয়ে নিয়ে তিনি এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমার ন’টি ছেলে রয়েছে। তাদের আটজনের বিয়ে হয়ে গেছে। আমার ছোট ছেলের কোনও সম্পত্তি নেই। তার বুদ্ধিও খুব কম। তাই পুতুলের সঙ্গেই আমি তার বিয়ে দিয়েছি।’
সংবাদ সংস্থার খবর অনুসারে, সেই বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়স্বজনরাও। কাঠের ‘কনে’কে পরানো হয়েছিল লাল শাড়ি। ফুল দিয়ে সাজানো হয়েছিল সেটিকে। স্থানীয় পুরোহিত মন্ত্র পড়ে যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন কাঠের প্রতিকৃতির। মালাবদল ও সাত পাক ঘোরা-র মতো সমস্ত প্রথাই হয়েছে সেই বিয়েতে।

জানা গেছে, শিব মোহন তার সন্তানদের বলেছিলেন তার মৃত্যুর আগে বিয়ে করতে হবে সকলকে। সেই ইচ্ছাপূরণেই কাঠের পুতুলের সঙ্গে বিয়ে করতে রাজি করানো হয়েছিল ওই যুবককে। তাকে বোঝানো হয়েছে, এই ঘটনা খুব স্বাভাবিক। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status