পাকিস্তানে খ্রিস্টানদের ১২০০ বছর পুরনো বিশালাকার ক্রস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 5:28 PM
পাকিস্তানে খ্রিস্টানদের ১২০০ বছর পুরনো বিশালাকার ক্রস!
পাকিস্তানের উত্তরাঞ্চলে পাহাড়ের পাশে খ্রিস্টানদের বিশালাকার ক্রস পাওয়া গেছে। আর ধর্মীয় এই চিহ্ন সেখানে খ্রিস্টানদের উপস্থিতি জানান দিচ্ছে।
দৈত্যাকার মার্বেল ক্রসটি প্রায় এক হাজার দু’শ বছর পুরানো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেলোচিস্তানের বাল্টিস্তান ইউনিভার্সিটির তিন সদস্যের অভিযাত্রী দল এটি খুঁজে পেয়েছে।
গত ১৪ জুন ওই অভিযাত্রী দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মার্বেলের ওই ক্রসটির ওজন তিন থেকে চার টন হবে। আর এটি সাত ফুট উচ্চতা এবং ছয় ফুট চওড়া। বেলোচিস্তানের কাভার্ডোতে এটি দেখা গেছে। সেটাও বেজক্যাম্প থেকে দুই কিলোমিটার দূরে ইনদুস নদীর পাশে।
গবেষক ওয়াজিদ ভাটি বলেছেন, এই অঞ্চলের সবচেয়ে বড় ক্রসগুলোর একটি এটি। সূত্র: আলেটিয়া