ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দোলনায় দোল খাওয়া মোদিকে চীন প্রসঙ্গে ৬ প্রশ্ন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 7:34 PM

দোলনায় দোল খাওয়া মোদিকে চীন প্রসঙ্গে ৬ প্রশ্ন!

দোলনায় দোল খাওয়া মোদিকে চীন প্রসঙ্গে ৬ প্রশ্ন!

সীমান্তে উত্তাপ ছড়াচ্ছে চীন-ভারত। সে উত্তাপে জ্বলছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও। লাদাখে চীনের হাতে ২০ ভারতীয় সেনার মৃত্যু নিয়ে কংগ্রেস-বিজেপির মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি।

কংগ্রেসের দাবি, চীন ভারতের কতটা ভূখণ্ড দখল করেছে তা স্পষ্ট করে বলুক মোদি সরকার।

কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেছে বিজেপিও। শনিবার (২৭ জুন) দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, রাজীব গান্ধী ফাউন্ডেশন চাঁদা নিয়েছে চীনের কাছ থেকে। কংগ্রেসের কী সম্পর্ক চীনের সঙ্গে, দেশবাসী জানতে চায়।

মাঠ ছাড়তে রাজী নয় কংগ্রেসও। দলের মুখপাত্র, রণদীপ সুরজেওয়ালা বলেন, চীনের সঙ্গে যে সম্পর্কের কথা বিজেপি তুলেছে তা নিয়েই অন্তত ৬টি প্রশ্ন তোলা যায় তাদের বিরুদ্ধে।

কংগ্রেসের করা ৬টি প্রশ্ন হল:

# বিজেপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক কী? বিজেপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্কের ইতিহাস কী? রাজনাথ সিং নিজে ২০০৭ সালে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে গিয়েছিলেন।


# চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২০০৯ সালের জানুয়ারিতে কেন চীনে গিয়েছিলেন আরএসএস নেতারা? কোনও রাজনৈতিক দল না হওয়া স্বত্বেও আরএসএসকে কেন আমন্ত্রণ করেছিল চীন। অরুণাচল প্রদেশ ও তিব্বত নিয়ে তাদের মধ্যে কী আলোচনা হয়েছিল!

# ২০১১ সালের ১৯ জানুয়ারি বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট নীতীন গড়করী কেন চীনের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন!

# চীনের সঙ্গে সম্পর্কের কথা বললে প্রধানমন্ত্রীর কথাও বলতে হয়। তিনি একাধিকবার চীনে গিয়েছেন। চীনা প্রেসিডেন্টকে নিয়ে এসে দোলনায় দুলেছেন।

#  ২০১৪ সালে বিজেপি বিধায়ক ও সাংসদদের একটি প্রতিনিধি দল চীনে পাঠিয়েছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। এক সপ্তাহ  ধরে তাঁরা সেখানে ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টি নিয়ে পড়াশোনা করেছিলেন তাঁরা।

# রাজীব গান্ধী ফাউন্ডেশন চীনের কাছ থেকে চাঁদা নিয়েছে। বিজেপি বলুক ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে তারা কাদের কাছ থেকে চাঁদা নিয়েছে।  সূত্র: জি২৪ঘণ্টা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status