ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ট্রাম্প স্বীকার করে নিলেন তিনি হেরে যাচ্ছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 9:17 PM

ট্রাম্প স্বীকার করে নিলেন তিনি হেরে যাচ্ছেন

ট্রাম্প স্বীকার করে নিলেন তিনি হেরে যাচ্ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে দিয়েছেন যে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাচ্ছেন। ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কাছে তিনি হেরে যাচ্ছেন। মার্কিন ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিতে এ স্বীকারোক্তি দেন।

ফক্স নিউজের সঞ্চালক সিন হ্যানিটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বাজেভাবে তার জবাব দেন। ট্রাম্প বলেন, “সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আপনাদের প্রেসিডেন্ট হতে পারেন কারণ কিছু মানুষ আমাকে ভালোবাসে না।”

ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারের পর রিপাবলিকান দলের ভেতরেই প্রশ্ন উঠেছে যে, ট্রাম্প সত্যিকার অর্থে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে চান কিনা।

ফক্স নিউজে সাক্ষাৎকার প্রচারের পর সাবেক রাজনৈতিক উপদেষ্টা স্যাম নানবার্গ বলেন, আধুনিক প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বাজে পরাজয় মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসি টেলিভিশন চ্যানেল এবং নিউ ইয়র্ক টাইমস গত সপ্তাহে এক জরিপে দেখিয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের বিপরীতে শতকরা ৪০ ভাগেরও কম ভোট পাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status