ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 9:38 PM

ঠাকুরগাঁওয়ে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিলে গোসল করতে গিয়ে হামিদুর রহমান (১৫) ও রহিত (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে স্থানীয়রা উপজেলার গন্দর ব্রিজ (বিল) এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

মৃত শিক্ষার্থী হামিদুর রহমান রনহট্টা গ্রামের আলমের ছেলে।সে রনহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে এবং রহিত নারগুন গ্রামের সোহাগের ছেলে। সেও একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে উপজেলার গন্দর ব্রিজ এলাকায় ১০/১২ জন বন্ধু মিলে ফুটবল খেলছিল তারা। খেলা শেষে গোসল করতে বিলে ঝাঁপ দেয় হামিদুর ও রহিতসহ ৫ জন বন্ধু।

এসময় হামিদুর স্রোতে তোরে ডুবে যায় এবং রহিত নিখোঁজ হয়।কিছুক্ষণ পর হামিদুরের মরদেহ ভেসে উঠলেও দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টায় রহিতের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status