ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নৌপরিবহন মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 9:41 PM

নৌপরিবহন মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

নৌপরিবহন মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির আমন্ত্রণে অভিজ্ঞতা বিনিময়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সচিবালয়স্থ নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


করোনা পরিস্থিতিতে দেশের চলমান সার্বিক উন্নয়ন কীভাবে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে প্রতিমন্ত্রীর সাথে আলোচনা এবং মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন শাজাহান খান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী হিসেবে জনাব শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণে সাড়া দিয়ে উনি উনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এসময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status