ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 9:13 AM

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

গেল দু’দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে করোনাভাইরাসে মৃত্যু আর নতুনভাবে রোগী শনাক্তের সংখ্যা।

একদিনে বিশ্বে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৫৪ জন। নতুনভাবে এক লাখ ৬৩ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।
এদিকে ২৮৩ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়াল ১ লাখ ২৮ হাজার। অবশ্য নতুনভাবে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার মতো কয়েকটি রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। এতে কিছুটা শঙ্কিত স্থানীয় প্রশাসন। লকডাউন শিথিল হলেও ফের কড়াকড়ি আরোপ করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।

রবিবার সর্বোচ্চ ৬ শতাধিক মৃত্যু দেখল মেক্সিকো। ব্রাজিলেও ৫৫৫ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৫৮ হাজার ছুঁইছুঁই।

এছাড়া একদিনের হিসাবে দেড় শতাধিক মৃত্যু দেখল অন্যান্য লাতিন দেশগুলোও। অবশ্য ইউরোপের দেশগুলোয় অনেকটাই নিয়ন্ত্রণে করোনাভাইরাস। বিশ্লেষকদের শঙ্কা- দ্বিতীয় দফায় হতে পারে মহামারী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status