ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে নাছোড়বান্দা আমেরিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 9:17 AM

ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে নাছোড়বান্দা আমেরিকা

ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে নাছোড়বান্দা আমেরিকা

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক আবারও ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে তেহরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়েছেন।তিনি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

ইরানকে পশ্চিম এশিয়ায় ‘ধ্বংসাত্মক’ তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করে হুক দাবি করেন, অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলে তেহরান বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ কেনায় মনযোগী হবে।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে।কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে।

ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে। ইউরোপীয় দেশগুলো এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া প্রস্তাবটির বিরোধিতা করে বলেছে, আমেরিকা ইরানবিরোধী এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস করাতে পারবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status