ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কলকাতায় ১৪ শতাংশের বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি মিলেছে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 10:16 AM

কলকাতায় ১৪ শতাংশের বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি মিলেছে!

কলকাতায় ১৪ শতাংশের বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি মিলেছে!

কলকাতায় করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যেও আশার আলো দেখা দিয়েছে। ১৪.৩৯ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি এরইমধ্যে তৈরি হয়ে গিয়েছে। আইসিএমআরের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। মাসখানেক আগেই কলকাতা ও একাধিক জেলায় বেশ কিছু মানুষের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষা করেই রীতিমতো সন্তোষ প্রকাশ করেছে আইসিএমআর।

একইভাবে সংস্থার ওই সমীক্ষায় দেখা গিয়েছে, কলকাতার পাশে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ২.৫ শতাংশ মানুষের শরীরে করোনা প্রতিরোধের অ্যান্টিবডি মিলেছে। রোববার স্বাস্থ্য দফরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭২ জন। যা এ রাজ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। শুধু কলকাতাতেই একদিনে ১৭১ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে। কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৭৩ জন ।

এদিকে করোনা প্রতিরোধে মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরির প্রবণতা আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, করোনা অ্যান্টিবডি শনাক্তকরণের মাধ্যমে বোঝা যাবে যে কত মানুষ নিজেদের অজান্তেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status