ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চীনে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নারীদের নিয়ে ড্রাগন নৌকাবাইচ আয়োজন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 11:33 AM

চীনে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নারীদের নিয়ে ড্রাগন নৌকাবাইচ আয়োজন

চীনে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নারীদের নিয়ে ড্রাগন নৌকাবাইচ আয়োজন

চীনে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নারীদের নিয়ে ড্রাগন নৌকাবাইচ আয়োজন করতে যাচ্ছে ক্যান্সার রিকোভারি অ্যাসোসিয়েশন। কঠিন লড়াইয়ে থাকা নারীদের সুস্থ ও স্বাভাবিক রাখতেই এই ব্যতিক্রমী আয়োজন। ড্রাগন নৌকা বাইচের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ রাখাই মূল উদ্দেশ্য আয়োজকদের।

নৌকা বাইচের ট্রেনিংয়ে নেমেছেন একদল নারী। তবে এই নৌকা বাইচ সাধারণ নয়। একটি বিশেষ মাহাত্ম্য বহন করছে এই নারীরা।

বিশেষ নৌকা বাইচে নামার আগে ট্রেনিং নিচ্ছেন যে নারীরা, তারা অন্যদের মতোই স্বাভাবিক। কিন্তু সবাই ভুগছেন ব্রেস্ট ক্যান্সারে। আর সেই ক্যান্সার জয় করতেই সম্মিলিত আয়োজন তাদের। চীনের ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত এই নারীদের নিয়ে ড্রাগন নৌকাবাইচ আয়োজন করতে যাচ্ছে ক্যান্সার রিকোভারি অ্যাসোসিয়েশন।

কঠিন লড়াইয়ে থাকা নারীদের সুস্থ ও স্বাভাবিক রাখতেই এই ব্যতিক্রমী আয়োজন তাদের। ড্রাগন নৌকা বাইচের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ রাখাই মূল উদ্দেশ্য আয়োজকদের।


নৌকাবাইচের এই দলে আছেন ৪৫ জন নারী। যাদের বয়স গড়ে ৫৬ বছর। ভিন্ন কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রশিক্ষণ নেন তারা। এর মাধ্যমে সুস্থ থাকার রসদ খুঁজতে চান চীনের এসব নারী।

খেলায় অংশগ্রহণকারীরা বলছেন, আমরা মনে করি সবাই এক ও অভিন্ন। এক পোশাক, একই নৌকায় প্রতিযোগিতায় নামবো আমরা। ক্যান্সারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে নেমেছি সবাই মিলে। আমরা আশা রাখি পরিবার থেকে শুরু করে সমাজের সবাই আমাদের সাপোর্ট করবে। যা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।

এমন বিশেষ আয়োজন নিয়ে সন্তুষ্ট আয়োজকরাও।


আয়োজকরা বলছেন, বয়োজ্যেষ্ঠ এই নারীদের গ্রুপটাকে নিয়ে বিশেষ কাজ করছি আমরা। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ব্যবস্থা নিয়েছি। তাদের মানসিকভাবে চাঙা রাখতে চাই। আর তাই এই ব্যতিক্রমী আয়োজন।

আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার কমিশন প্রতি তিন থেকে চার বছর পরপর ড্রাগন বোট রেস আয়োজন করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status