ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধ: সরে দাঁড়ালেন ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 11:36 AM

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধ: সরে দাঁড়ালেন ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধ: সরে দাঁড়ালেন ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ব্রিটিশ ক্যাবিনেট সেক্রেটারি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক সেডউইল পদত্যাগ করেছেন। তিনি রোববার রাতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র পাঠান। সেডউইল তার চিঠিতে লেখেন– আগামী সেপ্টেম্বর থেকে তিনি আর দায়িত্ব পালন করবেন না। করোনাভাইরাস মোকাবেলা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরে তার এই পদত্যাগ বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেডউইলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বলেছেন, ব্রেক্সিটবিষয়ক তার বর্তমান উপদেষ্টা ডেভিড ফ্রস্ট সেপ্টেম্বরে সেডউইলের স্থলাভিষিক্ত হবেন।

জনসন শনিবার ঘোষণা করেছিলেন, তিনি মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আনতে চান। তার এ ঘোষণার পর পদত্যাগ করলেন মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক সেডউইল।

২০১৭ সাল থেকে ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন সেডউইল। সাবেক প্রধানমন্ত্রী তেরেসা মে তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন এবং ২০১৮ সালে তার কর্মপরিধি বাড়িয়ে তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও নিয়োগ দেয়া হয়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, করোনাভাইরাস মোকাকেলা করার উপায় নিয়ে সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তার উপদেষ্টাদের মতবিরোধ দেখা দেয়। এ বিষয়টিকে মার্ক সেডউইলের পদত্যাগের প্রধান কারণ বলে মনে করছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status